রিজেন্ট
হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন করোনা চিকিৎসার নামে মহাপ্রতারণার দায়ে গ্রেফতার। ওই সময় পরিচয় আড়াল করতে
বোরকা পরিহিত অবস্থায় নৌকাযোগে সীমান্ত পাড়ি দেয়ার পূর্ব মুহূর্তে তাকে গ্রেফতার করে র্যাব।
বুধবার (১৫ জুলাই) ভোরে র্যাবের বিশেষ অ’ভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার সাহেদকে
সাতক্ষীরা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক
বিল্লাহ বলেন, সাহেদকে গ্রেফতারের জন্য আমরা আগে থেকেই সীমান্ত এলাকাগুলোতে
নজরদারি বাড়িয়েছিলাম।
এরই ধারাবাহিকতায় ভোরে তার অবস্থান
নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করতে স’ক্ষম হই। ওই সময় সাহেদ বোরকা পরা অবস্থায় ছিলেন।
সম্পূর্ণ অবৈধভাবে ভারতে
অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তিনি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পি’স্তল ও গু’লিভর্তি একটি
ম্যাগজিন উ’দ্ধার করা হয়
বলেও জানান তিনি।
